আর্জেন্টিনার সমর্থক হয়েও কেন মিসরের জয় চান বর্ষা

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরেই রূপালী জগতের বাইরে রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তবে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বর্তমানে বিশ্বব্যাপী চলছে ফুটবল উন্মাদনা। সেই ঢেউ লেগেছে এই অভিনেত্রীর মনেও। ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেন তিনি। এবারও প্রিয় দলের খেলা দেখছেন এবং সামাজিকমাধ্যমে আনন্দ ভাগাভাগি করছেন। মাঝে মাঝে অন্য দলকে নিয়ে খোঁচাও দিচ্ছেন। তবে আজ সেই প্রিয় দলের বিপক্ষে দাঁড়ালেন অভিনেত্রী!
বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে হবে ম্যাচটি। প্রিয় দলের খেলা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বর্ষা। এই ম্যাচে যদি আর্জেন্টিনা না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না অভিনেত্রীর।
বর্ষা লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’
অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। আবার কেউ কেউ খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করছেন।
প্রসঙ্গত, ২০১২ সাল স্বামী, ব্যবসায়ী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় বর্ষার। গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলেছিলেন তারা। পরে সিদ্ধান্তে বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন। এমনকি এ বছর তারা বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। সামনে ‘কিল হি ২’-এর শুটিং করবেন বলে শোনা যাচ্ছে। এর মাঝে আবার পবিত্র মক্কা নগরীতে ওমরাহও পালন করে এসেছেন।

আর্জেন্টিনা-মিসর ম্যাচে জিতবে কে, জানালো অপ্টা