গাজীপুরে কারখানায় একসঙ্গে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার অর্ধশতধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকার কালার এন্ড কোং নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো কাজে যোগ দেন কারখানার শ্রমিকরা। এর কিছু সময় পরই পঞ্চম তলার সুইং বিভাগে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথা ঘোরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব দেখা দিলে কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হঠাৎ অর্ধশত রোগীর চাপ সামলাতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শ্রমিকদের অবস্থা শঙ্কামুক্ত।
এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন, ‘মাথা ঘোরানো, বমি বমি ভাব ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শ্রমিকরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।’
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘কারখানায় হঠাৎ বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’