শিরোনাম

আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে জার্মানি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে জার্মানি
গোলদাতা ফ্রাঙ্ক কেসিকে ঘিরে সতীর্থদের উল্লাস

এবার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৭-১ গোলে হারিয়েছিল কুরাসাওকে। জার্মানির মতো দলের কাছে কুরাসাও কঠিন প্রতিপক্ষ নয়। তাই ফুটবল বিশ্লেষকরা বলছিলেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আসল পরীক্ষা আজ আইভরি কোস্টের বিপক্ষে। কেনো এমন কথা বলা হয়েছে তার প্রমাণ খেলার প্রথমার্ধেই দিলো আফ্রিকার দলটি।

টরন্টোয় প্রথমার্ধ শেষে জার্মানির বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আইভরি কোস্ট। অবশ্য জার্মান যে খারাপ খেলেছে তা বলা যাবে না। আইভরি কোস্টের চার শটের দুটি ছিল লক্ষ্যে। জার্মানি নিয়েছে ৮ শট, যার দুটি ছিল লক্ষ্যে। তবে গোল মেলেনি।

ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি।

৪০ মিনিটে কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, এর কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

এর আগে ম্যাচের ২২ মিনিটে আইভরি কোস্টের জালে বল পাঠান পাভলোভিচ। তবে ভিএআরে বাতিল করা হয় সেই গোল।

/টিই/