শিরোনাম

গোলের পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গোলের পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল!
গোলের পর ব্রাজিল খেলোয়াড়দের উদযাপন

এবার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র’র পর হাইতির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে যায় ব্রাজিল। স্বস্তির এই জয়েই সামনে এসেছে এক পরিসংখ্যান। বিশ্বকাপে শেষ চারবার যখন প্রথমার্ধে ৩ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল, প্রতিবারই তারা ফাইনালে খেলেছে!

১৯৫০ সালে স্পেন ও সুইডেনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। মারাকানায় সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ১৯৯৮-এ গ্রুপ পর্বে চিলির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। সেই আসরেও ফাইনালে ওঠে সেলেসাওরা। তবে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

২০০২ সালে চীনের বিপক্ষে গ্রুপ পর্বে প্রথমার্ধে তিন গোলের লিড নেওয়া ব্রাজিল খেলে ফাইনালে। জার্মানিকে হারিয়ে রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তোলে তারা।

হাইতির বিপক্ষে শনিবার প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে ম্যাচ জিতেছে ব্রাজিল। অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও কী ফাইনালের মঞ্চে পৌঁছাবে ব্রাজিল?

/টিই/