‘সুপার সাব’ উনদাভে সুপার জয় জার্মানির

‘সুপার সাব’ উনদাভে সুপার জয় জার্মানির
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০৬ সালের পর বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবারও সেই ইতিহাস বদলে ফেললো জার্মানরা। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নাগেলসমানের দল। সুপার সাব উনদাভ করেছেন জার্মানির দুটি গোলই।
টরন্টোয় ম্যাচের ২২ মিনিটে আইভরি কোস্টের জালে বল পাঠান পাভলোভিচ। তবে ভিএআরে বাতিল করা হয় সেই গোল। ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি।
৪০ মিনিটে কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, এর কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর থেকেই গোল শোধে মরিয়া ছিল জার্মানরা। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ৬০ মিনিটের সময় বদলি নামা ডেনিজ উনদাভ।
ম্যাচের যোগকরা সময়ে জার্মানদের তিন পয়েন্ট নিশ্চিত করেন উনদাভ। ডিবক্সে বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ডেনিজ উনদাভ।
এই জয়ে ‘ই’ গ্রুপে মোট ৬ পয়েন্ট শীর্ষে থেকেই রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করলো জার্মানি। আইভরি কোস্টের পয়েন্ট ৩। এই গ্রুপের ইকুয়েডর-কুরাসাও ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

গোলের পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল!
মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে যে বার্তা দিলো নাসা