শিরোনাম

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু
হামের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৫৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৭৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ দুই হাজার ৭৩৮ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ শিশু বাড়ি ফিরেছে।

/এসআর/