শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানের উইকেট পতনের পর রাবেয়া খান ও জ্যোতির উদযাপন। ছবি: ক্রিকইনফো

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার সেই কীর্তি গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস ৮ উইকেটে ১০০ রানে থেমেছে।

রান তাড়া করতে নেমে একটা সময় পাকিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে ৪৯ রান। এরপর নাহিদা আক্তার ভাঙেন সেই উদ্বোধনী জুটি। এর পর ৩৯ রানের মধ্যে পড়েছে ৭ উইকেট! পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মুনিবা আলী। এছাড়া ২৩ রান গুল ফিরোজা।

২১ রানে ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ৩টি নেন নাহিদা আক্তার। একটি করে নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি।

তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক।

সাত নম্বরে নামা স্বর্ণা আক্তার ব্যাট হাতে ২২ বলে ৩৯* রান করেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া ১৯ বলে ২২ রান করেছেন সোবহানা মোস্তারি।

/টিই/