শিরোনাম

আসল পরীক্ষায় আইভরি কোস্টের সামনে জার্মানি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আসল পরীক্ষায় আইভরি কোস্টের সামনে জার্মানি
মুখোমুখি আইভরি কোস্ট ও জার্মানি

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ‘ই’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২ টায় মুখোমুখি হচ্ছে জার্মানি ও আইভরি কোস্ট। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়েছে।

কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে জার্মানির লক্ষ্য থাকবে প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা। উদ্বোধনী ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে জুলিয়ান ন্যাগেলসমানের দল।

অন্যদিকে, আইভরি কোস্ট প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ তে হারায়।

এর আগে মাত্র দুইবার দেখা হয়েছে তাদের। সবশেষ ২০০৯ সালে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপের মঞ্চে এটি তাদের প্রথম ম্যাচ। কুরাসাও জার্মানির তুলনায় পুঁচকে দল। তাই আফ্রিকার দেশ আইভরি কোস্টের বিপক্ষেই আসল পরীক্ষা দেবে জার্মানরা এমনটি ধারণা ফুটবল বিশ্লেষকদের।

র‌্যাংকিংয়ে জার্মানি ৯ নম্বরে আর আইভরি কোস্ট ৩০-এ। তবে আফ্রিকার দল আইভরি কোস্ট সাম্প্রতিক সময়ে আছে দারুণ ফর্মে।

/টিই/