ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর মৃত্যু, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে শিশু গৃহকর্মী রিক্তা মনির মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) ধানমন্ডি থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তাররা হলেন- গৃহকর্তা ইঞ্জিনিয়ার মো. সবিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।
থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ২ বছর ৭ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। গাজিবুর রহমান নামে এক ব্যাক্তি আইয়ুব আলীর মাধ্যমে শিশুটিকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেয়। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শিশু গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় আমরা গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার (১৯ জুন) সকাল ৬টায় ১১তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করা হয়।

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের