শিরোনাম

মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে যে বার্তা দিলো নাসা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে যে বার্তা দিলো নাসা
মহাশূন্যে বিশ্বকাপের

বিশ্বকাপ উম্মাদনা এবার পৌঁছে গেলো মহাশূন্যে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলকে মহাশূন্যে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি বলছে, মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সঙ্গে খেলাধুলার সম্পর্ক তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

নাসার মতে, মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি শুধু মহাকাশেই নয়, ক্রীড়াবিজ্ঞান এবং মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেই বার্তাই ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে দিতে বিশ্বকাপের বলকে মহাশূন্যে পাঠানো হয়েছে।

একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। সেখানে সংস্থাটি লিখেছে, আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই, যেনো তারা বুঝতে পারে মহাকাশ অনুসন্ধান কীভাবে ক্রীড়াবিজ্ঞান ও দৈনন্দিন জীবনের নানা উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালে নাসার একটি বিশেষ প্রদর্শনী চলছে। সেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পরিচালিত গবেষণা কার্যক্রম এবং চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে পরিচালিত আর্টেমিস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সেখানে।

/টিই/