বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম নয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ চলার সময় লিওনেল মেসির বয়স হবে ৩৯। তার ফর্ম ও ফিটনেস দেখে বোঝার উপায় নেই। তবে বিশ্বকাপের আগে তার পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি আলোচনায় উঠে আসছে। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য বাড়তি বিশ্রামের প্রয়োজন দেখছেন না। তার মতে, মাঠে থাকলেই মেসির শরীর বেশি ভালো থাকে।
আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের শুরু করেছে আর্জেন্টিনা। আগামী শুক্রবার মৌরিতানিয়া বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।
এই ম্যাচ দুটিতে খেলবেন মেসি। আসছে বিশ্বকাপে খেলার কথা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেননি মেসি। তবে প্রতিটি ম্যাচ ধরে এবং সময়ের সঙ্গে শরীরের অবস্থা বুঝে এগোনোর কথা বলে বলছেন।
চোট না পেলে মেসি খেলবেন বিশ্বকাপ তা বলাই যায়। ইন্টার মায়ামির হয়ে রবিবার মাঠে নামেন মেসি। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দলের জয়ে একটি গোল করেন, যেটি তার ক্যারিয়ারের ৯০১তম গোল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির বিশ্রামের প্রসঙ্গ আসে। মায়ামি কোচ মাশ্চেরানো বলেন, ‘আমরা যতটা সম্ভব চেষ্টা করি তার দেখভাল ভালোভাবে করার ও যত্ন নেওয়ার। সে এমন একজন ফুটবলার, যে আসলে মাঠে খেলতে নামলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা জানি, খেলতে থাকলে তার শরীরে কী প্রভাব পড়ে…। এই মুহূর্তে সে জাতীয় দলে যোগ দিতে যাচ্ছে। ফেরার পর আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থার ওপর নজর রাখবো।’
মায়ামি আপাতত শুধু মেজর লিগ সকারেই খেলছে। তাই মেসির ওপর চাপ বেশি পড়বে না, বলছেন মাশ্চেরানো। ‘আমরা এটাও বুঝি যে, (বিশ্বকাপের আগে) সে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তাকে যেভাবে চিনি এবং তাকে নিয়ে আমাদের অনেক সিদ্ধান্তই যেহেতু পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া হয়, তাই আমাদের যোগাযোগের পথ খোলা রাখতে হবে, তার শারীরিক অবস্থা এবং সে কেমন অনুভব করছে, এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।’