তৃতীয় বিভাগে নেমে গেলো হামজার ক্লাব লেস্টার সিটি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

দশ বছর আগে ২০১৬ সালের ২ মে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লেস্টার সিটি। সেই ঐতিহাসিক সাফল্যের এক দশক পূর্ণ হতে না হতেই ক্লাবটি দেখল তাদের ইতিহাসের অন্যতম অন্ধকার এক দিন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঘরের মাঠে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে তৃতীয় স্তর বা লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কিং পাওয়ার স্টেডিয়ামের গ্যালারি ক্ষোভে ফেটে পড়ে। সমর্থকরা ক্লাবের মালিকপক্ষের পদত্যাগ দাবি করার পাশাপাশি মাঠ ছাড়ার সময় খেলোয়াড়দের দুয়োধ্বনি দিতে থাকেন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পর এবার চ্যাম্পিয়নশিপ থেকেও বিদায় নিতে হলো ফক্সদের। লিগ ইতিহাসের মাত্র পঞ্চম দল হিসেবে টানা দুইবার অবনমনের শিকার হয়ে তৃতীয় স্তরে নেমে গেল তারা। ম্যাচে লিয়াম মিলারের গোলের পর জর্ডান জেমস ও লুক থমাসের নৈপুণ্যে টিকে থাকার আশা জাগিয়েছিল লেস্টার। তবে ওলি ম্যাকবার্নির গোল শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে। লিগের নিরাপদ অবস্থান থেকে সাত পয়েন্ট পিছিয়ে থাকায় হাতে থাকা দুই ম্যাচ আর কোনো সমীকরণ বদলাতে পারবে না। ২০০৯ সালের পর এই প্রথম আবারও তৃতীয় স্তরের ফুটবলে ফিরলো লেস্টার।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ গ্যারি রাওয়েট এ পতনকে একটি ক্লাবের যাত্রায় সবচেয়ে ভয়ংকর অংশ হিসেবে বর্ণনা করেছেন। অথচ কয়েক বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৬ সালে লিগ শিরোপা জয়ের পর ২০২১ সালে এফএ কাপ জিতেছিল দলটি, খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কনফারেন্স লিগের সেমিফাইনালেও। তবে এ মৌসুমে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট হারানো এবং শেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয় তাদের খাদের কিনারে ঠেলে দেয়। মাঝপথে কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করে রুড ফন নিস্টলরুইকে দায়িত্ব দিলেও ভাগ্য বদলায়নি। ১৪২ বছরের ক্লাব ইতিহাসে এর আগে কেবল ২০০৮-০৯ মৌসুমে তৃতীয় স্তরে খেলেছিল লেস্টার সিটি। এক দশকের ব্যবধানে সাফল্যের শিখর থেকে লেস্টারের এমন পতন ফুটবল বিশ্বে শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।