সংখ্যায় সংখ্যায় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০৫ সালে শুরু, বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে পথচলার ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। মনুমেন্তাল স্টেডিয়ামে তাই আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি আর দশটি প্রীতি ম্যাচের মতো নয়। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে সবার চোখ থাকবে মেসির দিকে।
সংখ্যায় সংখ্যায় দেখা যাক আর্জেন্টিনার হয়ে মেসির বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার-
১- বিশ্বকাপ
২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি।
২- কোপা আমেরিকা
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছে। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও তিনি জিতেছেন দুবার- ২০১৪ ও ২০২২ সালে।
৩- বিশ্বকাপ ফাইনাল
মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ২০১৪ সালে জার্মানি এবং ২০২৬ সালে স্পেনের সঙ্গে হারে মেসির দল।
৫- এক ম্যাচে সর্বোচ্চ গোল
আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে মেসির সর্বোচ্চ গোল পাঁচটি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
৬- বিশ্বকাপ
মেসিকে নিয়ে আর্জেন্টিনা ছয়টি বিশ্বকাপ খেলেছে। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয় তার। পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো আছেন যৌথভাবে আছেন।
১১- হ্যাটট্রিক
আন্তর্জাতিক ফুটবলে মেসির হ্যাটট্রিক ১১টি। ২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। সর্বশেষটি এসেছে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।
১৮- জার্সি নম্বর
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় মেসির জার্সি নম্বর ছিল ১৮।
২১- বিশ্বকাপ গোল
বিশ্বকাপে মেসির গোল ২১টি। বিশ্বকাপে মেসির চেয়ে গোল বেশি শুধু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের।
২৫- পেনাল্টি গোল
আন্তর্জাতিক ফুটবলে মেসির ১২৫ গোলের মধ্যে ২৫টি এসেছে পেনাল্টি থেকে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি (৩টি) মিস করার রেকর্ডও তার।
৪৭- সেকেন্ড মাঠে
আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম ম্যাচ স্থায়ী হয়েছিল মাত্র ৪৭ সেকেন্ড! ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানচাক তার জার্সি টানলে মেসি হাত দিয়ে প্রতিক্রিয়া দেখান এবং প্রতিপক্ষের মুখে আঘাত করেন। তাতে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেসিকে।
১২৫- গোল
আর্জেন্টিনার হয়ে মেসির মোট আন্তর্জাতিক গোল ১২৫টি। দেশের হয়ে সবচেয়ে বেশি গোলদাতা তিনিই। পুরুষ ফুটবলে এই তালিকায় তার ওপরে আছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের হয়ে ১৪৬ গোল।
২০৮- ম্যাচ
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টিনার হয়ে মেসির মোট ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮টি। যা দেশটির হয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ম্যাচও।
২০০৯- ‘১০’ নম্বর জার্সি
২০০৯ সালে হুয়ান রোমান রিকেলমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিজের করে নেন মেসি।
২০১৬- প্রথম অবসর
২০১৬ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর আবেগঘন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি। সেটি ছিল বড় কোনো টুর্নামেন্ট ফাইনালে আর্জেন্টিনার টানা তৃতীয় হার। তবে দুই মাস পর সতীর্থ ও সমর্থকদের অনুরোধে জাতীয় দলে ফিরে আসেন মেসি।
৭,৭২০- প্রথম ও শেষ ম্যাচের মধ্যবর্তী দিন
১৮ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে অভিষেক থেকে ৩৯ বছর বয়সে শেষ ম্যাচ। এই সময়ে মেসির জাতীয় দলের ক্যারিয়ারে ব্যবধান ৭ হাজার ৭২০ দিনের। বছর হিসাব করলে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

সেই মনুমেন্তালেই মেসির চক্রপূরণ
মাঠে মেসিকে আটকাতে চান না বেনিন ডিফেন্ডার
মেসিকে রাজকীয় বিদায়, পেলে-ম্যারাডোনার শেষটা কেমন ছিল
মেসির বিদায়ী ম্যাচে যত আয়োজন