মাঠে মেসিকে আটকাতে চান না বেনিন ডিফেন্ডার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ বেনিনের বিপক্ষে। এ ম্যাচের সব আয়োজন লিওনেল মেসিকে ঘিরে। উপলক্ষটা তার বিদায়ের। তাই বলে প্রতিপক্ষ লড়াই করবে না, তা তো হয় না। আর আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে ভালো করতে হলে মাঠে মেসিকে আটকাতে হবে তা সবারই জানা। তবে বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিয়ানি জানিয়ে দিলেন মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা নেই তাদের।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের পর্দা নামবে।
আর্জেন্টিনার অনলাইন পত্রিকা সি৫এন-এর সাংবাদিকের সঙ্গে আলাপে মেসিকে প্রশংসায় ভাসান তিয়ানি, ‘সে বিশ্বের সেরা।’
ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বরে বেনিন। তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আছে দুইয়ে। মেসিকে নিয়ে তিয়ানি আরও বলেন, ‘আমাদের মেসিকে আটকানোর আসলে কোনো মানে নেই। আমরা ম্যাচটা উপভোগ করবো। মেসিকে প্রতিহত করার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের কেবল ম্যাচটা উপভোগ করতে হবে, এই তো। সত্যি বলতে, আমি তার দিকে এমন ভাবে তাকাবো: মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে, সেই বিশ্বের সেরা।’

সেই মনুমেন্তালেই মেসির চক্রপূরণ