পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন

সিটিজেন জার্নাল ডেস্ক

শীতের মৌসুমে একই ঘরে বসে থেকেও তাপমাত্রা নিয়ে নারী ও পুরুষের পছন্দে প্রায়ই দেখা যায় ভিন্নতা। পুরুষের কাছে যে পরিবেশ আরামদায়ক, নারীর কাছে সেটিই অনেক সময় অসহনীয় ঠান্ডা মনে হতে পারে। শীত এলে কম্বল গায়ে জড়ানো কিংবা অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ঠিক করা নিয়ে মতবিরোধও তৈরি হয়। তবে এটি কি নিছক ব্যক্তিগত পছন্দ, নাকি এর পেছনে রয়েছে শরীরবৃত্তীয় কোনো কারণ?
শরীরের তাপ উৎপাদনের অন্যতম প্রধান উৎস হলো পেশি। সাধারণত একই ওজনের নারী ও পুরুষের মধ্যে পুরুষদের পেশির পরিমাণ বেশি থাকে। ফলে তাদের শরীরে তাপ উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে, নারীদের ত্বক ও পেশির মাঝখানে চর্বির স্তর সাধারণত বেশি থাকে। এই চর্বি শরীরের অভ্যন্তরীণ তাপ ধরে রাখতে সাহায্য করলেও ত্বকের কাছাকাছি রক্তপ্রবাহ ও তাপমাত্রার অনুভূতিতে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নারীদের বিপাকীয় হার তুলনামূলক কম হওয়ায় বিশ্রামরত অবস্থায় তাঁদের শরীরে তাপ উৎপাদনের পরিমাণও কম হতে পারে।
শুধু শারীরিক গঠন নয়, হরমোনের প্রভাবও নারীদের শীত অনুভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের দুটি হরমোন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এসব হরমোনের প্রভাবে হাত-পা ও শরীরের প্রান্তীয় অংশের রক্তনালির সংকোচন-প্রসারণ ঘটে। এতে ত্বকের তাপমাত্রা কমে যেতে পারে। ফলে শরীরের ভেতরের অংশ উষ্ণ থাকলেও হাত-পা ঠান্ডা অনুভূত হয়।
এ ছাড়া নারীদের মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। বিশেষ করে ডিম্বস্ফোটনের পর প্রোজেস্টেরনের পরিমাণ বাড়লে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও কিছুটা বেড়ে যায়। এ সময় ত্বকের তাপমাত্রা ও ঠান্ডা অনুভবের মধ্যেও পরিবর্তন আসতে পারে।
গবেষণায় দেখা গেছে, নারীদের হাত-পা ও কানের তাপমাত্রা পুরুষদের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে। অর্থাৎ, শরীরের ভেতরের তাপমাত্রা বেশি থাকলেও বাইরের অংশ ঠান্ডা অনুভূত হতে পারে।
মজার বিষয় হলো, তাপমাত্রা নিয়ে নারী-পুরুষের এই পার্থক্য শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীর ওপর গবেষণাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। অনেক প্রজাতির পুরুষ প্রাণী তুলনামূলক শীতল ও ছায়াযুক্ত জায়গায় থাকতে পছন্দ করে। বিপরীতে স্ত্রী প্রাণীরা উষ্ণ পরিবেশ বেছে নেয়। বাদুড়ের মধ্যেও এমন আচরণ দেখা যায়। পুরুষ বাদুড় পাহাড়ের ঠান্ডা চূড়ায় অবস্থান করলেও স্ত্রী বাদুড় তুলনামূলক উষ্ণ উপত্যকায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
বিজ্ঞানীদের ধারণা, এর পেছনে বিবর্তনীয় কারণও থাকতে পারে। উষ্ণ পরিবেশে অবস্থান করলে সদ্য জন্ম নেওয়া সন্তানদের শরীরের তাপমাত্রা বজায় রাখা সহজ হয়। কারণ, অনেক প্রাণীর বাচ্চা জন্মের পরপরই নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না।
তবে তাপমাত্রা নিয়ে এই মতপার্থক্য দূর করার সহজ উপায়ও রয়েছে। দম্পতিদের ক্ষেত্রে ‘স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড’ অনুসরণ করা যেতে পারে। এ পদ্ধতিতে একই বিছানায় ঘুমালেও দুজন আলাদা কম্বল ব্যবহার করেন। ফলে একজনের গরম লাগলেও অন্যজন নিজের প্রয়োজন অনুযায়ী উষ্ণতা ধরে রাখতে পারেন।
কর্মক্ষেত্রেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যবহার করা যেতে পারে ‘পার্সোনাল কমফোর্ট সিস্টেম’। ছোট ফ্যান, গরম রাখার চেয়ার, কম্বল কিংবা পা গরম রাখার যন্ত্রের মাধ্যমে প্রত্যেকে নিজের মতো করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। এতে পুরো ঘরের তাপমাত্রা পরিবর্তনের প্রয়োজন পড়ে না। বরং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ও সম্ভব।

শীতে সাইনাসের সমস্যা বাড়লে যা করবেন