রেকর্ড আয় রিয়াল মাদ্রিদের

রেকর্ড আয় রিয়াল মাদ্রিদের
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি। তবু আয়ের রেকর্ড গড়েছে স্পেনের ক্লাবটি। ২০২৫-২৬ মৌসুমে ১২২ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে রিয়াল মাদ্রিদ। যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
এই সময়ে ক্লাবটির লাভ হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো।
ক্লাবের সাধারণ সভায় শনিবার (২১ নভেম্বর) বার্ষিক আর্থিক হিসাব তুলে ধরেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের আয় ছিল ১১৮ কোটি ৪৭ লাখ ইউরো। লাভ হয়েছিল ২ কোটি ৪৩ লাখ ইউরো।
২০২৬-২৭ মৌসুমের বাজেটও অনুমোদন করেছেন রিয়াল মাদ্রিদের প্রতিনিধিরা। নতুন মৌসুমে ক্লাবটির সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২৫ কোটি ইউরো।
চলতি মৌসুমে লা লিগায় ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে লা লিগায় সেলতা ভিগোর মুখোমুখি হবে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগেও চার ম্যাচের সবগুলো জিতেছে লস ব্লাঙ্কোসরা।

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা