ফরিদপুরে বিএনপি কার্যালয়সহ ৩ স্থানে পেট্রোল বোমা, আটক ১

সিটিজেন জার্নাল ডেস্ক

ফরিদপুর সদর উপজেলার তিনটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গেরদা ইউনিয়ন বিএনপির কার্যালয়, গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় এবং একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) ভোররাতসহ গত ২৪ ঘণ্টায় উপজেলার গেরদা ও অম্বিকাপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
গেরদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন জানান, রোববার ভোররাতে বাখুন্ডা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কার্যালয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান জানান, বিএনপির কার্যালয়ের পাশাপাশি পাশের গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকায় একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনেও পেট্রোল বোমা ছোড়া হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, রাতের আঁধারে কয়েকজন ওই ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ তিনটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। এসব ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।