হুতিদের যুদ্ধের অর্থের উৎস কোথায়, কারা জোগাচ্ছে রসদ?

সিটিজেন জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকটের মধ্যেও সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরেও নিজেদের প্রভাব বিস্তার করেছে তারা। প্রশ্ন উঠেছে, এত অস্ত্র, যোদ্ধা ও সামরিক সরঞ্জামের অর্থ আসছে কোথা থেকে?
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে চলমান যুদ্ধে অংশ নিচ্ছেন ১৯ বছর বয়সী মোহাম্মদ। গত মার্চে হুতি বাহিনীতে যোগ দিয়ে তিনি লড়াই শুরু করেন। কয়েক মাস ধরে চলা সংঘাতে হুতিরা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধেও লড়ছে তারা।
মোহাম্মদ সম্প্রতি রাজধানী সানায় গিয়ে আল-জাজিরার সঙ্গে কথা বলেন। তার ভাষ্য, যুদ্ধের ময়দানে যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করছে হুতি কর্তৃপক্ষ। এমনকি আহত বা অসুস্থ হলে চিকিৎসা পেতেও সমস্যা হচ্ছে না।
তার এই বক্তব্য হুতিদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে। এক দশকের বেশি সময় ধরে যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও কীভাবে গোষ্ঠীটি নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে? কোথা থেকে আসছে তাদের অর্থ ও অস্ত্র?
এর উত্তর খুঁজতে গেলে দেখা যায়, হুতিদের শক্তির পেছনে শুধু ইরানের সামরিক সহায়তা নয়, রয়েছে বিস্তৃত একটি আর্থিক নেটওয়ার্ক। তেল বাণিজ্য, কর ও শুল্ক আদায়, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বিভিন্ন ফি আরোপ, অনুদান এবং গোপন অর্থ লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করছে তারা।
বছরে ২৫০ কোটি ডলারের অর্থনৈতিক নেটওয়ার্ক
হুতিদের আর্থিক কর্মকাণ্ড নিয়ে চলতি বছরের জুলাইয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে বলা হয়, গোষ্ঠীটির আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের সম্পদ ও ব্যয় পরিচালিত হয়।
এই অর্থের বড় অংশ আসে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কর ও শুল্ক আদায় থেকে। গবেষণাপ্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি ডলার, বিভিন্ন অতিরিক্ত ফি থেকে ৬০ কোটি ডলার এবং নগদ অর্থ ও পণ্যসামগ্রী হিসেবে পাওয়া অনুদান থেকে প্রায় ৩০ কোটি ডলার সংগ্রহ করে হুতিরা। এ ছাড়া মানুষকে যুদ্ধে যোগ দিতে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি থেকেও প্রায় ১০ কোটি ডলার আসে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, অবৈধ তেল বাণিজ্য থেকেই হুতিরা বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে। তবে এসব হিসাবের মধ্যে কিছু ক্ষেত্রে একই ধরনের আর্থিক কর্মকাণ্ডের তথ্য থাকতে পারে। তাই অঙ্কগুলো যোগ করে হুতিদের মোট আয় নির্ধারণ করা সম্ভব নয়। তবে তাদের অর্থনৈতিক নেটওয়ার্কের ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এই অর্থ সংগ্রহ ও লেনদেনের জন্য প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরেও নানা পদ্ধতি ব্যবহার করে হুতিরা। এর মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি এবং হাওয়ালা ব্যবস্থা।
হাওয়ালা মূলত পুরোনো একটি অনানুষ্ঠানিক অর্থ স্থানান্তর পদ্ধতি। এতে ব্যাংকের মাধ্যমে সরাসরি অর্থ পাঠানোর পরিবর্তে বিভিন্ন দেশের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। ফলে অর্থের প্রকৃত উৎস ও প্রাপকের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামোবিষয়ক গবেষণা নেটওয়ার্ক বিটুইন দ্য লাইনসের প্রতিষ্ঠাতা অ্যাডাম রাসেল বলেন, ইয়েমেনে মুদ্রাসংকট থাকলেও হুতিরা আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছে। সেই অর্থ দিয়ে অস্ত্র কেনার পাশাপাশি যুদ্ধের ব্যয় মেটাচ্ছে তারা।
তেল বাণিজ্য ও ইরানের সহায়তা
হুতিদের অর্থের অন্যতম বড় উৎস জ্বালানি তেল। ইয়েমেনে আমদানি করা তেলের বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গোষ্ঠীটি বিপুল অর্থ আয় করছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান সরকার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে হুতিদের বিনা মূল্যে তেল সরবরাহ করে। এসব কোম্পানির মালিকানা বা সংশ্লিষ্টতা ইরানের সঙ্গে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। পরে সেই তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করে হুতিরা।
এ ছাড়া অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমেও তাদের আয় হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, এই খাত থেকে গোষ্ঠীটির বার্ষিক আয় ২০০ কোটি ডলারের বেশি।
ইরানের কাছ থেকে পাওয়া সহায়তা শুধু অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয়। অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগও দীর্ঘদিনের। ফলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সংগ্রহ করা অর্থের পাশাপাশি বাইরের সহায়তা নিয়ে সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে হুতিরা।
সাধারণ মানুষের কাছ থেকেও অর্থ সংগ্রহ
বড় ব্যবসা ও তেল বাণিজ্যের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে হুতি কর্তৃপক্ষ।
রাজধানী সানার বাসিন্দা আলী নাজি প্রায়ই নিজের মুঠোফোনে বিভিন্ন বার্তা পান। এসব বার্তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অর্থসহায়তা চাওয়া হয়। তিন সন্তানের বাবা নাজি আল-জাজিরাকে বলেন, তিনি নিজে অর্থসহায়তা না দিলেও অনেক মানুষ সামর্থ্য অনুযায়ী অনুদান দেন। কেউ ১০০ ইয়েমেনি রিয়াল দিলেও এভাবে ছোট ছোট অনুদান জমে বড় অঙ্কের অর্থ হয়।
অনুদান সংগ্রহের আরেকটি পদ্ধতি হলো খাম বিতরণ। গত সপ্তাহে সানায় সৌদি বিমান হামলায় ৪০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করে হুতিরা। তাদের জানাজা ও শোকযাত্রার সময় নাজির কাছেও একটি খাম নিয়ে আসেন হুতিদের এক সদস্য। যুদ্ধের জন্য স্বেচ্ছায় অর্থসহায়তা দিতে তাঁকে অনুরোধ করা হয়।
নাজি বলেন, অস্বস্তি এড়াতে তিনি ওই খামে ১ হাজার ইয়েমেনি রিয়াল দিয়ে দেন।
এ ছাড়া বড় সমাবেশে কাপড় বিছিয়ে অনুদান সংগ্রহ করা হয়। সেখানে কেউ নগদ অর্থ দেন, আবার কেউ রাইফেল, পিস্তল কিংবা ইয়েমেনের ঐতিহ্যবাহী জাম্বিয়া ছুরি দান করেন। এসব অনুদানও হুতিদের সামরিক কর্মকাণ্ডে কাজে লাগে।
কর, শুল্ক ও ব্যবসার ওপর নিয়ন্ত্রণ
হুতিদের অর্থনৈতিক শক্তির আরেকটি ভিত্তি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার ব্যবসা-বাণিজ্যের ওপর কর্তৃত্ব। কর, শুল্ক, জাকাত, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি আমদানি অনুমতিপত্র ও বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগও নিয়ন্ত্রণ করে গোষ্ঠীটি।
সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাউই বলেন, অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ থাকায় হুতিরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আবার এই প্রভাব কাজে লাগিয়েই অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে তারা।
তার মতে, এসব উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে নিরাপত্তা বাহিনী ও নিজেদের অনুগত লোকজনের নেটওয়ার্ক সচল রাখে হুতিরা। এর মাধ্যমে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নিজেদের নির্দেশনা মানতে বাধ্য করার সুযোগ তৈরি হয়।
অর্থনৈতিক সংকট কাজে লাগিয়ে যোদ্ধা নিয়োগ
হুতিদের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে তাদের যোদ্ধা নিয়োগের বিষয়টিও জড়িত। ইয়েমেনে কর্মসংস্থানের সুযোগ সীমিত। সরকারি খাতের বহু কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে তরুণদের একটি অংশের কাছে হুতি বাহিনীতে যোগ দেওয়া আয়ের অন্যতম সুযোগ হয়ে উঠেছে।
আল-জেদ্দাউইয়ের মতে, নতুন যোদ্ধা নিয়োগের পাশাপাশি তাদের মধ্যে গোষ্ঠীটির আদর্শ ও বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে সামরিক বাহিনীর বাইরেও পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে হুতিদের প্রভাব বাড়ছে।
জাতিসংঘের ২০২৪ সালের বিশেষজ্ঞ প্যানেলের হিসাব অনুযায়ী, হুতি যোদ্ধার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। এই সংখ্যা বাড়াতে ১৮ বছরের কম বয়সী কিশোরদেরও কখনো কখনো নিয়োগ দেওয়া হয়েছে।
শুধু যোদ্ধা নিয়োগ নয়, সামরিক অবকাঠামো উন্নয়নেও বিপুল অর্থ ব্যয় করছে গোষ্ঠীটি। নিরাপত্তাব্যবস্থা জোরদার, পরিখা ও সুড়ঙ্গ নির্মাণ, ভূগর্ভস্থ স্থাপনা তৈরি এবং অস্ত্র উৎপাদনের কারখানা গড়ে তুলতে অর্থ বিনিয়োগ করা হচ্ছে।
সামরিক ব্যয়ের চাপে সাধারণ মানুষ
হুতিদের সামরিক শক্তি বাড়লেও ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি হচ্ছে না। বরং দীর্ঘদিনের যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে দেশটির মানুষের দুর্ভোগ বাড়ছে।
তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গালফ স্টাডিজের নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক গবেষক ওয়াফিক সালেহ বলেন, ২০১৬ সাল থেকে ইয়েমেনের প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। অথচ হুতিরা নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এবং যুদ্ধের ব্যয় মেটাতে অর্থ ব্যয় করছে। সামরিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রায় ২ কোটি ২৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
অর্থাৎ একদিকে সাধারণ মানুষ খাবার, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে হুতিরা নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করছে।
হুতি যোদ্ধা মোহাম্মদের কাছে সামরিক অভিযানের জন্য অর্থ জোগানো কেবল আর্থিক বিষয় নয়, এটি দেশপ্রেমের দায়িত্ব। তার ভাষায়, দেশকে মুক্ত করতে এবং বিদেশি বাহিনীকে তাড়াতে অর্থের প্রয়োজন। তাই যোদ্ধা ও সামরিক অভিযানের জন্য অর্থের জোগান দেওয়া প্রত্যেক দেশপ্রেমিকের অগ্রাধিকার হওয়া উচিত।
তবে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি বলছে, হুতিদের সামরিক শক্তি বাড়ানোর এই অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকেই।
তথ্যসূত্র: আল-জাজিরা, গালফ নিউজ ও আরব নিউজ