মেসির বিদায়ী ম্যাচে যত আয়োজন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির বিদায়ী ম্যাচে যত আয়োজন
আর্জেন্টিনা দলের সঙ্গে শেষবার অনুশীলনে লিওনেল মেসি

মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। ঐতিহাসিক ও আবেগঘন বিদায়ী উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ম্যাচ শুরুর আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম মেতে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজনে। এএফএ প্রকাশিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানমঞ্চ মাতাতে হাজির থাকবে উ পোকে দে রুইদো। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সেবাস্তিয়ান মেনদোজা, রোমান, এল অরিজিনাল, আমার আজুল, সান্ত্তি কায়রো, ক’লোকুরা এবং দামাস গ্রানিস।

আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন ফকল্যান্ড যুদ্ধের বীর ফ্যাবিও সান্তানা। বিরতিতে গিটার হাতে সুরের মূর্ছনা ছড়াবেন গ্যাসপার বেনেগাস। ম্যাচ শেষে স্থানীয় সময় রাত ১০:০৩ মিনিটে শুরু হবে চোখ ধাঁধানো ড্রোন শো ও বর্ণিল আতশবাজি।

এরপর মঞ্চ মাতাবেন ‘লা সোল’ এবং উলিসেসে বুয়েনো। এছাড়া দিনের শেষ চমক হিসেবে থাকছে একটি বিশেষ উপস্থাপনা, যা এখনো গোপর রাখা হয়েছে।

কোচ লিওনেল স্কালোনি এই বিশেষ ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী পুরোনো সতীর্থদের নিয়ে সাজাবেন আর্জেন্টিনার শুরুর একাদশ। কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের প্রায় সব সদস্যই মনুমেন্তালে উপস্থিত থাকবেন।

/টিই/