এমপিও নীতিমালায় বড় পরিবর্তন, বাড়ছে শিক্ষকদের সুযোগ-সুবিধা

সিটিজেন জার্নাল ডেস্ক

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান নীতিমালার জটিলতা ও অসংগতি দূর করার পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে উচ্চতর গ্রেড প্রাপ্তির সময় কমানো, পদোন্নতির সুযোগ সম্প্রসারণ, চাকরিচ্যুতির বিধানে পরিবর্তন এবং নিয়োগ ও এমপিওভুক্তির শর্ত শিথিল করা।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে নীতিমালা সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে। এতে স্কুল ও কলেজের জন্য পৃথক কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।
উচ্চতর গ্রেড ও চাকরিচ্যুতির বিধানে পরিবর্তন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী, শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার অপেক্ষার সময় কমতে পারে। প্রস্তাব অনুযায়ী, চাকরির আট বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা। বর্তমানে এ জন্য ১০ বছর চাকরি করতে হয়। দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান আট বছরের সময়সীমা কমিয়ে ছয় বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
চাকরিচ্যুতির ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা হলেই তাকে বরখাস্ত করা যাবে না। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বরখাস্তের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে থানায় মামলা হলেই পরিচালনা কমিটির মাধ্যমে বরখাস্তের সুযোগ রয়েছে।
ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডেও সমতা আনার প্রস্তাব রয়েছে। বিদ্যমান নিয়মে হিন্দুধর্মের শিক্ষকরা চাকরির শুরু থেকেই দশম গ্রেডে বেতন পান। নতুন প্রস্তাবে সব ধর্মীয় শিক্ষকের জন্য একই বেতন কাঠামো রাখার কথা বলা হয়েছে। সে অনুযায়ী, চাকরির শুরুতে সবাই একাদশ গ্রেডে বেতন পাবেন। তবে বিএড ডিগ্রি থাকলে দশম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে অফিস সহায়ক নিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে শুধু মফস্বল এলাকার প্রতিষ্ঠানগুলো এ সুযোগ পেত।
সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সুযোগ রাখার সুপারিশও করেছে মাউশি। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এসব পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে।
কলেজের শিক্ষকদের পদোন্নতি ও এমপিওভুক্তিতে পরিবর্তন
কলেজের এমপিও নীতিমালায় গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনের প্রস্তাব করা হয়েছে।
মাউশি সূত্র জানায়, স্কুলের সহকারী শিক্ষক এবং কলেজের প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে কর্মরত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন। এ ক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি পদবির নাম পরিবর্তনের আবেদনও ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় পদবির নাম পরিবর্তনের পক্ষে নয়।
প্রস্তাবিত খসড়ায় পদবির নাম অপরিবর্তিত রেখে চাকরিবিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পদোন্নতির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এতে পদোন্নতির পর সংশ্লিষ্ট শিক্ষকরা বর্ধিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়েও দীর্ঘদিনের জটিলতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিগ্রি কলেজের অনুমোদনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কমপক্ষে তিনজন শিক্ষক নিয়োগের শর্ত দিয়েছিল। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দুজন শিক্ষকের কথা উল্লেখ ছিল। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুসরণ করে কলেজগুলো তৃতীয় শিক্ষক নিয়োগ দিলেও পরবর্তী সময়ে তাদের এমপিওভুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের মধ্যে যে জটিলতা রয়েছে, তা দূর করার প্রস্তাব করা হয়েছে। ২০২৫ সালের এমপিও নীতিমালায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অধিভুক্ত কলেজ’ শব্দ ব্যবহারের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ ও এমপিওভুক্তিতে সমস্যা তৈরি হচ্ছে। নতুন নীতিমালায় এ জায়গায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয়’ শব্দ যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে যুক্ত হচ্ছে দুটি শর্ত
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রেও শর্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের নীতিমালার বিদ্যমান শর্তের পাশাপাশি দুটি নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোনো স্কুল বা কলেজকে এমপিওভুক্ত হতে হলে অন্তত দুটি কারিগরি বিষয় চালু রাখতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শেখানোর ব্যবস্থা থাকতে হবে। এ দুটি শর্ত পূরণ করতে না পারলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পাবে না।
প্রস্তাবিত এ শর্ত দুটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে এমপিওভুক্তির যেসব শর্ত রয়েছে
‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন, প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় ও উপযুক্ত নিজস্ব জমি এবং শ্রেণি ও স্তর অনুযায়ী নির্ধারিত সংখ্যক অনুমোদিত ও নিয়মিত শিক্ষার্থী থাকা।
এ ছাড়া বোর্ড পরীক্ষায় নির্দিষ্টসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ ও সন্তোষজনক পাসের হার থাকতে হয়। শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী হতে হয়। শিক্ষকদের জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হওয়াও বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিষ্ঠানভেদে নির্ধারিত পদসংখ্যা ও জনবল কাঠামো বজায় রাখতে হয়।
এসব শর্তের সঙ্গে নতুন করে কারিগরি বিষয়ে পাঠদান এবং তৃতীয় ভাষা শিক্ষার বাধ্যবাধকতা যুক্ত হলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে তা কার্যকর হবে।
তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পায়নি। পর্যালোচনা ও অনুমোদন শেষে সংশোধিত নীতিমালার চূড়ান্ত রূপ জানা যাবে।