শিরোনাম

‘মেসিকে কিভাবে বর্ণনা করবো সে ভাষা আমার জানা নেই’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘মেসিকে কিভাবে বর্ণনা করবো সে ভাষা আমার জানা নেই’
আলজেরিয়া বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়ার পর স্কালোনির সঙ্গে মেসি।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্ত এক জয়ে শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। ক্ষুদে জাদুকরের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, ‘মেসিকে কিভাবে বর্ণনা করবো সে ভাষা আমার জানা নেই।’

কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত জে গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন মেসি। এ গোল উদযাপনের সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে কাঁদতেও দেখা যায় তাকে। এরপর বাকি দুটি গোলও আসে ৩৮ বছর বয়সী এ ফুটবল জাদুকরের পা থেকেই। এ হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেলেন মেসি, যার ফলে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। আর মাত্র একটি গোল করলেই এককভাবে চূড়ায় বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, দীর্ঘ দুই দশক ধরে মেসি যা করে আসছেন তা দুর্দান্ত। জয়ের চেয়েও মেসির লড়াকু মানসিকতা ও প্রতিটা বলের জন্য লড়াই করার জেদকেই দলের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন কোচ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের।

/এমএকে/