রেললাইনের পাশে পড়ে ছিলো কলেজ শিক্ষকের মরদেহ

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশে থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এদিকে, নিহত শিক্ষকের স্বজনদের দাবি, নেয়ামুল বাশিরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার ‘বড় শিমলা’ মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তিনি নওগাঁ শহরের পারনওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা।
নিহত নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তার বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো নেয়ামুল বাশিরের। তার জন্য আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে খুনিরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ