শিরোনাম

রোনালদোর পাশে থাকতে পারাটা অনেক সম্মানের: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 রোনালদোর পাশে থাকতে পারাটা অনেক সম্মানের: মেসি
লিওনেল মেসি (বাঁয়ে) ও রোনালদো নাজারিও (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৬ ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এ বিধ্বংসী পারফরম্যান্সের মাধ্যমে তিনি ব্রাজিলের ফরোয়ার্ড রোনালদো নাজারিওর ১৫ গোলের কীর্তি টপকে গেছেন। একই সঙ্গে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে যৌথভাবে শীর্ষে আরোহণ করলেন আর্জেন্টাইন অদিনায়ক।

ম্যাচ শেষে নিজের এ অবিস্মরণীয় অর্জনের পর আবেগাপ্লুত কণ্ঠে মেসি ফুটবল কিংবদন্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, এমন মহান তারকাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অত্যন্ত গৌরব ও সম্মানের। বিশেষ করে শৈশবের আদর্শ রোনালদো নাজারিওকে স্মরণ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, তিনি ছিলেন সর্বকালের অন্যতম সেরা এবং ছোটবেলায় তার খেলা দেখেই তিনি মুগ্ধ হতেন। রোনালদোর মতো কিংবদন্তি তালিকার শীর্ষে না থাকার বিষয়টি বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাস ও শ্রেষ্ঠত্বকেই ফুটিয়ে তোলে বলে মেসি মন্তব্য করেন।

একই সঙ্গে নিজের চিরন্তন ফুটবলপ্রেমের কথা উল্লেখ করে আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জানান, শৈশব থেকেই ফুটবল তার জীবন এবং মাঠে নেমে শতভাগ উজাড় করে দিয়ে তিনি এখনো আগের মতোই আনন্দ পান। আলজেরিয়ার বিপক্ষে এ জাদুকরী হ্যাটট্রিক মেসিকে চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও অনেকখানি এগিয়ে দিয়েছে। বিশ্বমঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতার অনন্য সিংহাসনে বসতে আলবিসেলেস্তে অধিনায়কের প্রয়োজন আর মাত্র একটি গোল, যেটি তাকে পৌঁছে দেবে ইতিহাসে অনন্য উচ্চতায়।

/এমএকে/