সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সংবাদদাতা

বৃষ্টি উপেক্ষা করেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরীসহ প্রশাসন ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সিলেট বিমানবন্দর থেকে সড়ক পথে যাত্রা করে মৌলভীবাজারের যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১টায় শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই কর্মসূচির আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে, বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের শীর্ষ নেতাদের নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ