৩৫তম জন্মদিন পালনের একদিন পর তুর্কি অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক

জন্মদিন পালনের একদিন পর মারা গেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী এচে ইরতেম। গত ১৫ জুন নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
তুর্কি ড্রামা ‘ক্র্যানবেরি শরবত’-এ ইসিল চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান ইরতেমের। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যে বিষয়টি এই মর্মান্তিক ঘটনাকে আরও হৃদয়বিদারক করে তুলেছে তা হলো এর সময়কাল। ইরতেম তার মৃত্যুর ঠিক একদিন আগে ৩৫তম জন্মদিন পালন করেছিলেন এবং ভক্ত ও প্রিয়জনদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে একটি আন্তরিক বার্তা শেয়ার করেছিলেন।
তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরতেম তার মায়ের সঙ্গে বাড়িতে ছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাসভবনে জরুরি চিকিৎসা দলকে ডাকা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। তার আইনজীবী উগুর গোক্কোয়ুন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে হৃদরোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এচে ইরতেম ১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জনের আগে তিনি সঙ্গীতশিল্পী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ইরতেম ইয়াসার বিশ্ববিদ্যালয়ের অপেরা ও কণ্ঠসংগীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইস্তাম্বুলের সাদরি আলিসিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশাদার অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।
তবে স্কুলজীবন থেকেই তিনি অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। ক্র্যানবেরি শরবত সিরিজে অভিনয় করে তিন ব্যাপক খ্যাতি অর্জন করেন।
তার মৃত্যুর খবরে ভক্ত-অনুরাগীরা সামাজিকমাধ্যমে শ্রদ্ধাঞ্জলির বন্যা বয়ে দিচ্ছেন। ভক্তরা তার টেলিভিশন অনুষ্ঠানের দৃশ্য শেয়ার করে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
সূত্র: গালফ নিউজ, দ্য সানডে গার্ডিয়ান

অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার