শিরোনাম

দল যার যার, মেসি সবার: বুবলী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
দল যার যার, মেসি সবার: বুবলী
লিওনেল মেসি ও শবনম বুবলী। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যখন খেলতে নামেন, তখন চির প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও নড়েচড়ে বসেন। না জানি কোন জাদু দেখায় মেসি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সমর্থকদের পাশাপাশি বিরোধী শিবিরেও দেখা গেছে উচ্ছ্বাস।

ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় গোল করেন মেসি, তবে অফসাইড হওয়ায় সেই গোল বাতিল হয়। এরপর ১৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য। দ্বিতীয়ার্ধে নেমে ৬০ মিনিটের মাথায় দ্বিতীয় এবং ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর এতেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বিরোধী শিবিরেও। সেই তালিকায় রয়েছে ঢাকই সিনেমার নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের সমর্থক। তবে মেসি জাদু ছড়িয়ে পড়েছে তার মনেও।

মেসির দুর্দান্ত পারফর্মেন্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেছেন বুবলী। বুধবার (১৭ জুন) ম্যাচ শেষে ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

এরপর অভিনেত্রী লেখেন, ‘লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’

সবশেষ প্রথম বন্ধনীতে বুবলী লেখেন, ‘দল যার যার, কিন্তু মেসি সবার।’

/জেএইচ/