শিরোনাম

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জয়ের পর প্যারাগুয়ের খেলোয়াড়দের উল্লাস

১২০ মিনিট শেষে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচে ছিল ১-১ সমতা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্যারাগুয়ে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে উঠে গেছে বিশ্বকাপের শেষ ষোলোতে। আর জার্মানিকে বিদায় নিতে হলো শেষ-৩২ থেকেই।

জার্মানির কাই হাভার্টজ প্রথম শটটা নিলেন। নিজের বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে সেটি রুখে দিলেন প্যারাগুয়ের গোলকিপার। প্যারাগুয়ের মাউরিসিও অবশ্য একই দিকে শট নিয়ে বল জালে পাঠান। কিমিখ দ্বিতীয় শটে বল জালে পাঠালে লাইফলাইন পায় জার্মানি। প্যারাগুয়ে দ্বিতীয় শটেও বল জালে জড়ায়। জামাল মুসিয়ালার শট গোলকিপারের হাতে লাগলেও জালে যায়। প্যারাগুয়ের তৃতীয় শটটি নিতে আসেন মাতিয়াস গালারজা। তিনিও সফল হন।

জার্মানির চতুর্থ শটটি ঠেকিয়ে দিয়ে জয়ের পথ তৈরী করেন প্যারাগুয়ের গোলকিপার। শটটি নিয়েছিলেন নিকো ওল্টারমেড। প্যারাগুয়ের চতুর্থ শটটি জালে জড়াতে পারেননি আন্তোনিও সানাবরিয়া। পঞ্চম শট নিতে আসেন এমেরি। তিনি বল জালে জড়ান।

ফলে প্যারাগুয়ে তাদের পঞ্চম শটে বল জালে পাঠাতে পারলেই হতো। কিন্তু নিজের বাঁ-দিকে ঝাপিয়ে প্যারাগুয়ের ফাবিয়ান বালবুয়েনার শট রুখে দেন ৪০ বছর বয়সী গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

সাডেন ডেথে জার্মানির শট উড়িয়ে মারেন জোনাথন টাহ। সেই শটে যেনো বলের সঙ্গে জার্মানির ভাগ্যটাও মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। প্যারাগুয়ের ষষ্ঠ শট হোসে কানালে জালে জড়ালে প্যারাগুয়ে পরের রাউন্ডে যাওয়ার আনন্দে মাতে।

তার আগে ১০২ মিনিটের অপেক্ষা শেষে লিড নিয়েছিল জার্মানি। হেডে গোল করেন জোনাথন টাহ। কিন্তু গোলটি বাতিল হয়। ভিএআরের মতে, পেনাল্টি বক্সের ভেতরে ফাউল হয়েছে। রেফারি মনিটরে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

এর আগে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতা ছিল। ৪২ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোল করেন ফরোয়ার্ড হুলিও এনসিসো। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান কাই হাভার্টজ।

/টিই/