৪৪৪ বর্গকিলোমিটারের দেশ বিশ্বকাপে চমক দেখাতে চায়

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান সাগরের ছোট এক দ্বীপ রাষ্ট্র কুরাসাও। দেশটির জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার। সেই তারাই কেটেছে ফুটবল বিশ্বকাপের টিকেট। ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি চায় আসন্ন ফিফা বিশ্বকাপে চমক দেখাতে চায় কুরাসাও।
কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই উতরানোর মধ্য দিয়েই নতুন ইতিহাসের জন্ম দেয় কুরাসাও; সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে এই প্রতিযোগিতার মূল মঞ্চে ওঠে তারা।
বিশ্বকাপে গ্রুপ ‘ই’ গ্রুপে কুরাসাওয়ের তিন প্রতিপক্ষ জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
কুরাসাওয়ের নতুন কোচ ফ্রেড রাটান সোমবার (৩০ মার্চ) সংবাদ সম্মেলনে বলেন, ‘(গ্রুপ পর্বে) আমাদের তিনটি সুযোগ আছে এবং প্রথম সুযোগটি জার্মানির বিপক্ষে। প্রথম ম্যাচেই সব কিছুর শেষ নয়। সাধারণত, বিশ্ব চ্যাম্পিয়নশিপ হোক বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, সবখানেই চমক থাকে। আর এই বছর সেটা আমাদের জন্য কেন নয়? আমাদের দলটা লড়াকুদের নিয়ে গড়া এবং তারা কখনও হাল ছাড়ে না।’
আগামী ১৪ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
ফিফা র্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা দলটি বিশ্বকাপের জন্য শেষ ধাপের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছে কুরাসাও। মঙ্গলবার (৩১ মার্চ) মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলবে কুরাসাও, স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে।