আইপিএল সম্প্রচারে টি-স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিল করলো জিওস্টার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার করা হবে কিনা এমন আলোচনার মধ্যেই এলো নতুন তথ্য। যথা সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য করা চুক্তি বাতিল করেছে জিওস্টার। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর নিরাপত্তা শঙ্কার কথা তুলে তাকে বাদ দেয় আইপিএল কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয় তখন।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া সেই সিদ্ধান্ত এখনও বহাল আছে। এবার জিওস্টার চুক্তি বাতিল করায় বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত পাল্টায়ও, তবু বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ থাকলো না।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস। তবে, গত ১৭ ফেব্রুয়ারি তাদের পাঠানো এক চিঠিতে জিওস্টার ‘তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করার’ কথা জানায়।
জিওস্টারের দাবি, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।