শিরোনাম

হজ ব্যবস্থাপনায় ২৫ সদস্যের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি
হজ ব্যবস্থাপনায় ২৫ সদস্যের কমিটি গঠন
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ধর্মমন্ত্রী শাহ কাজী মোফাজ্জাল হোসেনকে (কায়কোবাদ) সভাপতি করে ২৫ সদস্যের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে সরকার। রবিবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন এই কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজনে কমিটি সর্বোচ্চ দুইজন সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত, পররাষ্ট্র, নৌপরিবহন, ধর্ম বিষয়ক, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবদের।

এছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, ধর্ম মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা হজ অফিসের পরিচালক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিব কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে এই কমিটির সদস্যসচিব করা হয়েছে।