টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিটিজেন ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় মন্ত্রী বলেন, দেশের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার বর্তমান সেবার মান সন্তোষজনক হলেও বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়ন প্রয়োজন। সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সময়মতো এ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে চলমান সহযোগিতা ইতিবাচক ধারায় এগোচ্ছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপারে ফ্রান্স আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয় দ্রুত চূড়ান্ত করা সম্ভব হবে।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি’র কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।