‘সানশাইন ডাবল’ জিতলেন সিনার

‘সানশাইন ডাবল’ জিতলেন সিনার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

মিয়ামি ওপেনের শিরোপা জিতেছেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রবিবার রাতে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে সরাসরি সেটে হারিয়ে প্রথম সানশাইন ডাবল পূর্ণ করেন তিনি।
ফাইনালে সিনার ৬-৪, ৬-৪ গেমে লেহেচকাকে হারিয়েছেন। একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেন জেতাকে টেনিসের ভাষায় বলা হয় সানশাইন ডাবল। ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন সিনার।
এই ডাবল জয়ে ফেদেরার, জোকোভিচ, আগাসি ও সাম্প্রাসদের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সিনার।
এবারের মিয়ামির ওপেনে পুরো টুর্নামেন্টে একটি সেটেও হারেননি সিনার। তাতেই টানা ১৭টি ম্যাচে কোনো সেট না হারার রেকর্ড গড়লেন তিনি।
প্রথমবারের মতো মিয়ামি ওপেনের ফাইনাল খেলতে নামা জিরি লেহেচকা দ্বিতীয় সেটে দারুণ লড়াই জমিয়েছিলেন। এক পর্যায়ে এগিয়েও গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় লেহেচকাকে।