প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

সিটিজেন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। বৈঠক শেষে তিনি নিজ কার্যালয় থেকে বের হয়ে বিরোধীদলীয় নেতাকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণকে উপস্থিত অনেকেই সৌজন্যতা ও শিষ্টাচারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এর আগে বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে হেঁটে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তখনই প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। প্রায় ২০ মিনিট ধরে দুই নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন।