বিশ্বকাপের মধ্যেই এশিয়ার এক দেশকে ফিফার নিষেধাজ্ঞা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

৪৮ দেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এর মধ্যেই নিষেধাজ্ঞার কবলে পড়লো দক্ষিণ এশিয়ার দেশ নেপাল।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নেপাল ফুটবল এসোসিয়েশনকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। এর ফলে দেশটি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এছাড়া এএনএফএ ফিফার উন্নয়ন কর্মসূচি, কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম থেকেও বঞ্চিত হবে।
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। সর্বনেপাল ফুটবল এসোসিয়েশনকে (এএনএফএ) পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ফিফা। এর মাধ্যমে তারা দেশটির ফুটবলের পরিচালনা ব্যবস্থা নিয়ে এএনএফএ এবং ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা নেপাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মধ্যে চলমান বিরোধের কথাও উল্লেখ করেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, একটি দেশের জাতীয় ফুটবল এসোসিয়েশনকে সরকারি সংস্থার হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হবে। তবে নেপালে ফুটবলের পরিচালনা ব্যবস্থা নিয়ে এএনএফএ এবং ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা নেপাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মধ্যে বিরোধ চলছে। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম এক চিঠিতে বলেছেন, ফিফার আইন গুরুতরভাবে লঙ্ঘনের কারণে এএনএফএকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৭৫ নম্বরে রয়েছে নেপাল। দেশটির নারী দলের র্যাঙ্কিং ৮৮তম।
তবে ফিফার এই স্থগিতাদেশ অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলে মন্তব্য করেছেন এএনএফএর মুখপাত্র সুরেশ শাহ। তিনি জানান, নেপালের ফুটবলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছি।
এর আগে ২০২৬ সালের মার্চ মাসে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এএনএফএকে তিন মাসের জন্য স্থগিত করেছিল। ঐ সময় সংস্থাটি একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেটাতে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন করেছিল। পরে মে মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
তবে নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার হবে সে বিষয়ও বাতলে দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মার্চ মাসের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে এবং এএনএফএ’কে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।
সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট, এএফপি

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে আর কারা শেষ বত্রিশে
যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের