যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত খেলে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। কান আয়হানের শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় তুরস্ক।
শুক্রবার (২৬ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমবারের মতো হারের মুখ দেখলো বিশ্বকাপ আয়োজক দেশটি।
তবে জয় পেয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক। আগের দুই ম্যাচে হারের পর পয়েন্ট তালিকায় শেষে নেমে যায় দলটি।
গ্রুপ ‘ডি’-তে আগেই চ্যাম্পিয়ন হওয়া যুক্তরাষ্ট্র এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিল। আগামী বুধবার বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে নকআউট খেলবে স্বাগতিকরা। এটা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে তুরস্ক এই ম্যাচের আগে পরপর দুটি হারে বিদায় নিশ্চিত হয়েছিল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর একটিও গোল না করে মাঠে নেমেছিল তারা।
খেলার শুরুর ২ মিনিট ৩০ সেকেন্ডে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে ম্যাচে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ১০ মিনিটেই সমতায় ফেরে তুরস্ক। আক্রমণে থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের।
এরপর ৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে যায় তুরস্ক। এরেন এলমালের পাস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। সবশেষ ম্যাচে যোগ করা সময়ের ৮ম মিনিটে গোল করেন তুরস্কের কান আইহান। গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজে।

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া