বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ
বান্দরবান সংবাদদাতা

ভারী বর্ষণের কারণে কক্সবাজারে পাহাড় ধসে ৯ জন নিহত হওয়ার পর সতর্ক অবস্থান নিয়েছে বান্দরবন জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে তারা।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, ভারী বর্ষণের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টানা বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ৯