শিরোনাম

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
ম্যাচে বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু (ডানে)

ম্যাচের প্রথমার্ধেই চার্লস ডি কেটেলারার জোড়া গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে তারা করলো আরও ২ গোল। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

ওয়াশিংটনের সিয়াটলে ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন চার্লস ডি কেটেলারা। বক্সের ভেতর বল পেয়েছে সহজেই জালে জড়ান এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন মালিক টিলম্যান। ৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান চার্লস ডি কেটেলারা।

বেলজিয়াম তৃতীয় গোলটি পেয়েছে যুক্তরাষ্ট্রের গোলকিপারের ভুলে। ৫৭ মিনিটে বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে এসেছিলেন গোলকিপার ম্যাট ফ্রিজ। কিন্তু বলে তিনি ঠিকঠাক স্পর্শ করতে পারেননি। সেই সুযোগে ম্যাক্সিম ডি কুইপার বলটি নিজের নিয়ন্ত্রণে নেন। তার কাছ থেকে বল গিয়ে পড়ে হান্স ভানাকানের সামনে। তার শট টিম রিম সহজেই ঠেকিয়ে দেবেন বলেই মনে হচ্ছিলো। কিন্তু তিনিও বল মিস করেন। শেষ পর্যন্ত বল যায় জালে।

শেষ ২০ মিনিটে গোল শোধে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। তবে আর গোল পায়নি তারা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিট) গোল করেন রোমেলু লুকাকু। ৬৭ মিনিটের সময় ডি কেটেলারের বদলি হিসেবে নামেন লুকাকু। জাতীয় দলের হয়ে এটি লুকাকুর ৯৩তম গোল।

এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় কেভিন ডি ব্রুইনকে। ডকু, লুকাকুও বদলি হিসেবে খেলেন। যুক্তরাষ্ট্রের এই হারের ফলে বিশ্বকাপের তিন স্বাগতিকেরই বিদায় নিশ্চিত হলো।

/টিই/