শিরোনাম

রাঙামাটিতে পাহাড়ধসে নারীর মৃত্যু

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে পাহাড়ধসে নারীর মৃত্যু
পাহাড় ধসের একটি অংশ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষ্মী বিলাস চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ তার ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’

/এসআর/