শিরোনাম

পরিসংখ্যান জাপান নাকি ব্রাজিলের পক্ষে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পরিসংখ্যান জাপান নাকি ব্রাজিলের পক্ষে
ম্যাচের ভেন্যুতে রঙিন সাজে ব্রাজিলের সমর্থক

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়।

তার আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান-

আন্তর্জাতিক ফুটবলে জাপানের বিপক্ষে ১৪ বারের দেখায় একবার হেরেছে ব্রাজিল (১১ জয়, ২ ড্র), আর সেটি দুই দলের সবশেষ সাক্ষাতে। গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারায় জাপান।

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দল দুটি। এর আগে ২০০৬ আসরে গ্রুপ পর্বে ৪-১ গোলে জিতেছিল সেলেসাওরা।

৩৬

গত ৩৬ বছরে বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতে বিদায় নেয়নি ব্রাজিল। সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল ১৯৯০ আসরে। তখন শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

জাপান এর আগে বিশ্বকাপে কোনো নকআউট ম্যাচ জেতেনি।

/টিই/