শিরোনাম

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

যেকোনো মূল্যে এই সরকারে আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, নদী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনার অভাব ছিল, এখনও আছে। নদী খননের মাধ্যমে নদীর নব্যতা ফিরিয়ে এনে দেশকে বন্যা ও খরা থেকে মুক্ত রাখতে খালগুলো পুনঃখনন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময়ই কৃষিবান্ধব সরকার। বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে, চেষ্টা করেছে মানুষের পানি যেন নিশ্চিত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকাের যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

/এফআর/