শিরোনাম

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল
নেইমার জুনিয়র

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ সোমবার জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন নেইমার।

জাপানের বিপক্ষেও দলটির প্রথম একাদশে নেই নেইমার। আজ নেইমারকে কখন মাঠে নামাবেন কোচ কার্লো আনচেলত্তি সেটি দেখার। নকআউট ম্যাচ হওয়ায় এটি গড়াতে পারে টাইব্রেকার পর্যন্ত।

ব্রাজিল একাদশ

আলিসন (গোলকিপার), দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

/টিই/