ম্যাচ জিতেছে কোরিয়া, মন জিতলো ইরান

ম্যাচ জিতেছে কোরিয়া, মন জিতলো ইরান
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বজুড়ে এখন আলোচনায় ইরান। ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা করেছে দেশটিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলে হামলা করেছে তারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। এরই মধ্যে নারী এশিয়ান কাপে অংশ নিয়েছে ইরান।
অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়া কাপে সোমবার (২ মার্চ) মাঠে নেমেছিল ইরান। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ইরান নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম, দক্ষিণ কোরিয়া ২১তম। দুই দলের মাঠের লড়াইয়ে ফল কী হতে পারে, তা আন্দাজ করা কঠিন না।
স্কোরলাইন বলছে কোরিয়া জিতেছে ৩-০ গোল। ম্যাচ হারলেও ইরানের মেয়েরা আসলে মাঠে নেমেই জিতে গেছে!
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে বাড়ছে ধ্বংসস্তূপ। নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পাল্টা জবাব দিচ্ছে। তবে ইরানের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ইরান রেড ক্রিসেন্টের তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন।
সেই ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের রেখে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এশিয়ান কাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেললো ইরান। স্বজনদের জীবন নিয়ে শঙ্কার মধ্যে বুকে পাথরচাপা দিয়ে খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টায় হৃদয় জিতেছে ইরানের মেয়েরা।
ম্যাচের ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।