দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়: ইরফান সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক

এক মাসের উত্তেজনা, নাটকীয়তা, আবেগ আর রোমাঞ্চের পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বকাপজুড়ে প্রিয় দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার সে তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
রবিবার (১৯ জুলাই) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, কী একটা অবস্থা রে ভাই! দুই দিনের দুনিয়া, এর মধ্যেই দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে, ফাইনালের টেনশন নিতে হয়; এটা কোনো কথা!
তিনি বলেন, ২০১৪ বিশ্বকাপ, ২০২১ থেকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা, এখন আবার বিশ্বকাপ-এভাবে কদিন পরপর যদি ফাইনালের টেনশন নেওয়া লাগে, একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? জীবনে এমনিতে সমস্যার শেষ নেই। তার মধ্যে এসব। ফাইনাল খেলব অনেক বছর পর একবার। এরকম মুড়ির মতো কদিন পরপরই যদি ফাইনাল খেলে, কেমন না ব্যাপারটা!
অন্য দলের সমর্থকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, অবশ্য তোমরা তো এসব বুঝবে না। ফাইনাল কী জিনিস, ফাইনালের টেনশন কী জিনিস, এটা তো তোমরা জানোই না, দেখোনি। কেবল শুনেছো। আমাদের কাছ থেকে শোনো, প্রিয় দল ফাইনালে গেলে আমরা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকি।
তিনি বলেন, এই টেনশন নিতে নিতেও অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা, এখন আমরা খুব চিল মুডে আছি। আজ ফাইনাল, যে-ই জিতুক; ব্যাপার না। মেসির যেমন হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই। আমাদেরও তেমনই। আজ ফাইনাল জিতলে ভালো, না জিতলেও অসুবিধা নাই। কারণ পেয়ে গেছি তো সবকিছু। তারপরও জিতলে তো ভালোই। সুন্দর একটা ফাইনাল ম্যাচ হোক।

আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ: সাফা কবির