আর্জেন্টিনার কাছে স্পেন হারলেও কষ্ট পাবেন না নাদাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এ ম্যাচের আগে নিজের পছন্দের কথা জানিয়েছেন স্পেনের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল বলেছেন, ফাইনালে তার মন থাকবে নিজের দেশ স্পেনের পক্ষেই। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তির কথাও অকপটে স্বীকার করেছেন ফুটবলের অন্ধ ভক্ত। লিওনেল স্কালোনির দলটিকে অত্যন্ত শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল জানান, পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই তিনি এ ফাইনাল উপভোগ করবেন। টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কথা বলতে গিয়ে তিনি সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচের উদাহরণ দেন। নাদালের মতে, প্রথমার্ধে আর্জেন্টিনা চেনা ছন্দে না থাকলেও ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাই ফাইনালে আর্জেন্টিনা তাদের চেনা শক্তির জায়গাগুলো কাজে লাগিয়েই মাঠে নামবে।
প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত না ভেবে স্পেনকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন এ টেনিস তারকা। তিনি বলেন, এটি এমন একটি ম্যাচ যেখানে দুই দলই যার যার শক্তিমত্তা নিয়ে লড়বে। পুরো বিশ্বকাপে স্পেন যেভাবে খেলেছে, ফাইনালে সেই মান ধরে রাখতে পারলে তাদের হারানো যেকোনো দলের জন্যই কঠিন হবে। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত স্পেনের ফুটবলাররা ধাপে ধাপে নিজেদের উন্নত করেছে এবং ঠিক সঠিক সময়ে সেরা ফর্মে পৌঁছেছে বলে মনে করেন তিনি।
আর্জেন্টিনার ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং বিশাল সমর্থকগোষ্ঠীকে সম্মান জানিয়েও নাদাল বিশ্বাস করেন, দলগত পারফরম্যান্সে এখন পর্যন্ত স্পেন কিছুটা এগিয়ে আছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের দলটি এখন চমৎকার ছন্দে রয়েছে। যদিও আর্জেন্টিনার দলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন এবং তারা বড় ম্যাচ খেলতে জানেন, তবুও নাদালের দৃঢ় বিশ্বাস এবারের ট্রফি স্পেনই জিতবে। কারণ তার মতে, ফাইনালের মতো বড় ম্যাচে ছোট ছোট বিষয়ই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের বড় পার্থক্য গড়ে দেয়।
দেশকে মনেপ্রাণে সমর্থন করলেও আর্জেন্টিনার প্রতি নিজের গভীর ভালোবাসার কথা লুকাতে পারেননি নাদাল। সাক্ষাৎকারের শেষে তিনি এক আবেগঘন মন্তব্য করেন। নাদাল জানান, তিনি সর্বশক্তি দিয়ে স্পেনের জয় চাইবেন। তবে ভাগ্যের লিখন যদি অন্য কিছু হয় এবং স্পেন যদি হেরে যায়, তবে তার কষ্ট অনেকটাই কম হবে। কারণ স্পেন আর্জেন্টিনার কাছে হেরেছে। দলটির বেশ কয়েকজন খেলোয়াড় তার দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু। রাফায়েল নাদালের এই বক্তব্যে স্পেনের প্রতি যেমন গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে, তেমনি আর্জেন্টিনার প্রতিও ফুটে উঠেছে তার অকৃত্রিম শ্রদ্ধা।

ফাইনালে মেসি গোল করবেই: এমবাপ্পে
বিশ্বকাপের রেকর্ড বইয়ে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ