শিরোনাম

সাকিবের সেই ফাইল সচিবালয়ে যাচ্ছে মঙ্গলবার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
সাকিবের সেই ফাইল সচিবালয়ে যাচ্ছে মঙ্গলবার
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

২০২৪ সালে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজ জার্সিতে খেলা হয়নি তার। মামলা থাকায় দেশের মাটিতে আসেননি সাকিব। একবার ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। আবারো নতুন করে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে।

বিসিবির একজন পরিচালক দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে জানান সাকিবের মামলার ফাইল যাচ্ছে সচিবলায়ে। সেই পরিচালক বলেন, ‘আজকে (২৩ ফেব্রুয়ারি) ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) সচিব বরাবর পৌঁছে দেয়া হবে এতটুকুই আপডেট।’

গেল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’

/টিই/