শিরোনাম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানি কর্মকর্তার ফাঁসি কার্যকর

সিটিজেন ডেস্ক
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানি কর্মকর্তার ফাঁসি কার্যকর
গুপ্তচরবৃত্তির প্রতীকী ছবি। সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগে এক উচ্চপদস্থ সিভিল ডিফেন্স (বেসামরিক প্রতিরক্ষা) কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই কর্মকর্তার নাম মেহেদী ফরিদ। ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার পর সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বার্তা সংস্থাটি জানিয়েছে, মেহেদী ফরিদ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের চেষ্টার কথা স্বীকার করেছিলেন।

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তিনি ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার অভ্যন্তরীণ গোপন তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা এবং কর্মকর্তাদের দাপ্তরিক নথিপত্র ইসরায়েলিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টির দায়ে আদালত তাঁকে এই সর্বোচ্চ শাস্তি প্রদানের রায় দেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/