শিরোনাম

সাকিবকে নিয়ে যা বললেন কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সাকিবকে নিয়ে যা বললেন কোচ
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে আবার কবে ফিরবেন তিনি। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন।

পাকিস্তান সিরিজে সাকিব না ফিরলেও সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে তাকে নিয়ে সিমন্স বলেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিব আল হাসানের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ চিন্তা করে নতুন করে পরিকল্পনার কথা জানালেন সিমন্স, ‘আমরা এখন থেকে চেষ্টা করবো অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ৩ জন স্পিনার খেলাতে হতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র ২ ওভার বোলিং করবে।’

/টিই/