শিরোনাম

যুবরাজের সেঞ্চুরি বৃথা করে সুপার এইটে নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
যুবরাজের সেঞ্চুরি বৃথা করে সুপার এইটে নিউজিল্যান্ড
ম্যাচসেরা হন গ্লেন ফিলিপস। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হয় কানাডার। জিতলেই কিউইরা উঠবে সুপার এইট পর্বে এমন সমীকরণের ম্যাচে কানাডার যুবরাজ সিং শর্মা রেকর্ড গড়া সেঞ্চুরি করেন। তবে শেষ পর্যন্ত ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে ড্যারেল মিচেলের দল।

চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ (৪ উইকেটে ১৭৩) পায় কানাডা। রান তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে চার বলের মধ্যে দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১) যখন আউট হন ইনিংসের মাত্র ৩ ওভার ১ বল। এরপর আর বিপদ ঘটতে দেননি রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

রাচিন ৩৯ বলে চারটি চার ও তিন ছয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন। ৩৫ বলে ফিফটি করেন তিনি। ২২ বলে ফিফটি করা ফিলিপস ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ৪ চার ও ৬ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

তার আগে কানডার ওপেনিং জুটিতে ওঠে ১১৬ রান। অধিনায়ক দিলপ্রিত বাওয়া ৩৬ রান করে ফিরলে জুটি ভাঙে। অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে কানাডা। ১ উইকেটে ১৫৩ রান করা দলটির চতুর্থ উইকেট পড়ে দলীয় ১৬৪ রানে। যুবরাজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন ৫৮ বল খেলে, ১০ চার ও ৬ ছক্কা তার ইনিংসে। ৬৫ বলে ১১ চার ও ৬ ছয়ে ১১০ রানে আউট হন যুবরাজ সিং। তাতে লড়াইয়ের পুঁজি পায় কানাডা।

৩৬ বলে ৭৮ রানে অপরাজিত থাকা গ্লেন ফিলিপস হন ম্যাচসেরা।

ডি গ্রুপে চার ম্যাচ শেষে তিন জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬ তারা আছে দুইয়ে, এক ম্যাচ খেলে সমান ৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে আফগানিস্তান ও আরব আমিরাতের পয়েন্ট দুই করে ফলে তাদের আর দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের সমান পয়েন্ট হওয়ার সুযোগ নেই। আর কানাডার পয়েন্ট তিন ম্যাচ থেকে শূন্য।

/টিই/