জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ রফিক

জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ রফিক
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দিনের আশা পূরণ হতে যাচ্ছে মোহাম্মদ রফিকের। সাবেক এই তারকা স্পিনারকে আগামী এক বছরের জন্য জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ প্রসঙ্গে রফিক বলেন, সত্যি বলতে আসলে আপনাদের (সংবাদমাধ্যম) থেকে এই খবরটি শুনেছি প্রথম। অফিসিয়ালি এখনো আসেনি তবে হয়তো চলে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো লাগছে।
তিনি আরও বলেন, আমার কথা হচ্ছে আসলে নামের আগে যেটা থাকুক না কেন আমি চাই কাজ করতে। কে এক নাম্বার বা কে দুই নাম্বার বা বিশেষ এটা আসলে আমি ফলো করি না, বুঝিও না। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা দেখবেন যে আমি সেটা ঠিকভাবে পালন করতে পারছি কি না।
স্পিনের পাশাপাশি স্লগ ওভারে ব্যাট হাতে দারুণ কার্যকর ছিলেন রফিক। এখনো বিশেষ দিনের প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে চমকে দেন তিনি। যে কারণে ব্যাটাররা যদি চান তাহলে তাদের নিয়েও কাজ করতে চান রফিক।
তিনি বলেন, যদি ব্যাটাররা মনে করে যে আমাকে তাদের দরকার বা আমার থেকে কিছু জানতে চাই। তো আমি অবশ্যই আছি ইনশাআল্লাহ, আমার থেকে যদি কোনো সাজেশন তাদের প্রয়োজন হয় করব। আর যে প্রধান কোচ এখন আছে ফিল সিমন্স তার সাথে আমি খেলেছি। চেনা জানা রয়েছে তো আশা করি খারাপ হবে না, বোঝাপড়া ভালো হবে।