বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাইম আইয়ুব

বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাইম আইয়ুব
সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র দুদিন বাকি। তার আগে সুখবর পেলেন সাইম আইয়ুব। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পথে ব্যাট-বল হাতে অবদান রেখে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন পাকিস্তানের এই ক্রিকেটার।
পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে আইসিসি। সাইমের উন্নতিতে এক ধাপ নিচে নেমে দুইয়ে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে ফিফটিসহ ঝড়ো ব্যাটিংয়ে মোট ১১৯ রান করেন সাইম। ৩টি উইকেটও আছে তার।
টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষে সাইম প্রথম ওঠেন ২০২৫ সালের ১ অক্টোবর। এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে হারিয়েছিলেন সিংহাসন। অল্প সময় পর আবার ফিরলেন শীর্ষে।
তৃতীয় স্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৫টিসহ সিরিজে মোট ৭ উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ওই পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন নাওয়াজ; আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন তিনি। আর সিরিজে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন আবরার আহমেদ, আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তী থেকে ২৮ পয়েন্ট পিছিয়ে আছেন আবরার।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও বেশ এগিয়েছেন সাইম; আট ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কামিল মিশরার সঙ্গে যৌথভা্বে ২৭ নম্বরে আছেন। পরেই আছেন সালমান আলি আগা, ১২ ধাপ এগিয়েছেন তিনি।
এই তালিকায় শীর্ষ দশেও কিছু পরিবর্তন এসেছে।
ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আগের মতোই আছেন ভারতের আভিশেক শার্মা। দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট।